বর্তমান যুগে যেভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব পড়েছে সোশ্যাল মিডিয়া থেকে শিক্ষা ব্যবস্থায়। সেই কৃত্রিম বুদ্ধিমত্তাকে শিক্ষার অংশ করতে চলেছে বর্তমান রাজ্য সরকার। বাইরের রাজ্যগুলিতে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা শুরু হয়েছে। তাই ভারত সরকার পশ্চিমবঙ্গ শিক্ষা ব্যবস্থা উন্নত করতে টেন্ডার দেয় “টেকনো গ্লোবাল এডুকেশন” কে যার বর্তমান নাম “অটল ইনস্টিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজি”। ২০২১ সালে কেরলের এক স্কুলে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষিকা দ্বারা পঠন-পাঠন শুরু হয় যা এক অনন্য বিরলতম ঘটনা। ‘নীতি আয়োগ’ দ্বারা পরিচালিত সরকারী স্কুল আসাম, ত্রিপুরা, কেরলের পর পশ্চিমবঙ্গের নাম ও নথিভুক্ত হয়। পশ্চিমবঙ্গের প্রত্যেক স্কুলে দুইজন করে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তি জারি করা হয় “টেকনো গ্লোবাল এডুকেশন”এর পক্ষ থেকে। অফলাইন লিখিত পরীক্ষাও নেওয়া হয় ১৩/০৪/২০২৪ তারিখে। যার ফল প্রকাশ করা হয় কিছুদিনের মধ্যেই। তারপর শুরু হয় নিয়োগ প্রক্রিয়া। ঠিক মতো এগোচ্ছিলো নিয়োগ প্রক্রিয়া। নিয়োগের সময় কর্মীদের বলা হয় ১৪৪ থেকে ১৪৫ দিনের মধ্যে ল্যাব ইনস্টলমেন্ট করা হবে যে সকল বিদ্যালয়ে নিয়োগ হয়েছে, বলে জানিয়েছিলেন টেকনো গ্লোবাল এডুকেশনের সেক্রেটারি দুর্জয় পাল। কিন্তু দেখা যাচ্ছে এখনো পর্যন্ত কোনো ল্যাব ইনস্টলমেন্ট হয়নি সেই বিদ্যালয়গুলিতে। যদিও “টেকনো গ্লোবাল এডুকেশন”এর নাম বদলে এখন “অটল ইনস্টিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজি” নাম দেওয়া হয়েছে। যদিও টেকনো গ্লোবাল এডুকেশনের সেক্রেটারি দুর্জয় পাল বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে কোনভাবেই যোগাযোগ করতে চাইছেন না এমনকি তিনি শুধু ল্যাব দেওয়ার নামে অনবরত মিথ্যে কথা বলেই চলেছেন। এমনকি টেকনো গ্লোবাল এডুকেশনের অধীনে যে সমস্ত কর্মী রয়েছে তাদের সাথে ভালো ভাবে কথা বলতে চান না সেক্রেটারী দুর্জয় পাল। এমন কী বেশি কিছু জানতে চাইলে তিনি গালিগালাজ করেন। শুধু ল্যাব ইনস্টলমেন্টের ক্ষেত্রে সীমাবদ্ধ নন তিনি কর্মীদের বেতনও ঠিক ভাবে দেন না আর দিলেও তা ইউপিআই-এর মাধ্যমে দেন যা একজন কর্মীর বেতনের ক্ষেত্রে সঠিক না। তিনি যে সমস্ত কর্মীদের নিয়োগ দিয়েছেন তাদের প্রত্যেকের কাছ থেকেই তিনি কাটমানিও নিয়েছেন। বিগত ছয় মাস থেকে তিনি কর্মীদের বেতন বন্ধ করে রেখেছেন এবং বিভিন্ন অজুহাত দেখাচ্ছেন। টেকনো গ্লোবাল এডুকেশনের সেক্রেটারি ও প্রেসিডেন্ট দুজনেই কর্মীদের সাথে প্রতারনা করেছেন। কোন কোন বিদ্যালয়ে তিনি ল্যাব করেছেন তার উপযুক্ত নথি তিনি দেখাতে পারছেন না।
0 Comments