এক্সিবিশনে রয়েছে পুজোর কেনাকাটার জন্য আকর্ষণীয় সব সম্ভার ডিজাইনার শাড়ি, কুর্তি, ব্লাউস, আধুনিক ও ট্র্যাডিশনাল ড্রেস, জুয়েলারি সহ নানা ধরনের স্টাইলিস প্রোডাক্ট। পূজোর আগে নতুনভাবে নিজেকে সাজাতে ও পরিবার-পরিজনের জন্য কেনাকাটা করতে ক্রেতাদের ভিড় জমে দেখার মতো।
শুধু কেনাকাটাই নয়, প্রদর্শনীতে ছিল মুখরোচক খাবারের স্টলও। তাই ফ্যাশন ও ফুড দুইয়ের মিশেলে জমে উঠে “পুজো পার্বণ”।
আয়োজকদের তরফে জানানো হয়েছে, পুজোর উৎসবকে সামনে রেখে দর্শনার্থীরা যেন এক ছাদের নিচে সম্পূর্ণ শপিং ও বিনোদনের স্বাদ পান, সেই উদ্দেশ্যেই এই আয়োজন।

0 Comments